মালদা

তিন ভাই এক সাথে জমিতে পাট ছারাতে গিয়ে বাজ পরে মৃত্যু হল এক ভাইয়ের। আহত আরও দুই ভাই

পাট ছারাতে গিয়ে বাজ পরে মৃত এক আহত দুই| ঘটনাটি ঘটেছে পুখুরিয়া থানার টাল এলাকায়|

            জানাযায়,বুধবার বিকেলে মাঠে পাট ছারানোর কাজ করছিলেন তিন ভাই| এমন সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয় এবং বৃষ্টি চলাকালীন তাদের উপরে বাজ পরে| ঘটনাস্থলেই মৃত্যু হয় সেখ মহিদূর নামে এক যুবকের| অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় সেখ সাইদূল ও সেখ সাইকূল নামে দুইজনকে উদ্ধার করে ভরতি করা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে| বর্তমানে তারা মালদা মেডিক্যালে চিকিৎসাধীন| মৃত ও আহতদের প্রত্যেকের বাড়ি পুখুরিয়া থানার নাগরাই গ্রামে| তারা সম্পর্কে তিন ভাই। ঘটনায় শোকের ছায়া গ্রামে|